শনিবার নির্বাচনের ভোটগ্রহণ শেষে ফল ঘোষণা করেন নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যক্ষ মো. আল আসাদ বিন সাঈদ। নির্বাচন কমিশনার মো. আমজাদ হোসেন এবং এমএ সেলিম এ সময় উপস্থিত ছিলেন। নির্বাচিত অন্যরা হচ্ছেন-সিনিয়র সহ সভাপতি এনামুর রহমান চিনু, জুনিয়র সহসভাপতি মো. ইসাহাক আলী, যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান টুটুল, কোষাধ্যক্ষ আশরাফুল আলম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আশরাফুল ইসলাম বাচ্চু, সাহিত্য ও পাঠাগার সম্পাদক এমএম আরিফুল ইসলাম, দপ্তর সম্পাদক মনজুর-ই-মওলা সাব্বির, কার্যনির্বাহী সদস্যরা হলেন মো. আজিজুল হক টুকু, আব্দুস সালাম, আব্দুল মজিদ, সাহেদুল আলম রোকন।